
মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া দেয়াড়া ঘোষপাড়ার জেলার শ্রেষ্ঠ মানসী পূজা মন্ডপ সহ উপজেলার বিভিন্ন শারদীয় দূর্গা পূজায় জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তগণ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।মহা সপ্তমীর পূর্ণ তিথি গত রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজায় পৌরসভাধীন হরিতলা, মুরারীকাটি পালপাড়া ও দেয়াড়ার ৩টি পূজা মন্ডপ পরিদর্শনে আনন্দ উপভোগ করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) হাফিজুর রহমান, দেয়াড়া ইউপি চেযারম্যান মাহাবুবর রহমান মফে, দেয়াড়া ইউনিয়ন আমওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ স্থানীয় জনপ্রতিনিথি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ওসনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে উপস্থিত অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় প্রত্যয়ে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।ছবি আছে ,,