শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি বাবু
পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি বাবু

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি বাবু

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনা-৬ সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু খুলনার পাইকগাছায় ৫জন অসুস্থ ত্যাগী নেতাকর্মী, দুস্থ ও অসহায় বিভিন্ন উপকার ভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরন করেছেন।

বৃহস্পতিবার(৬অক্টোবর) বিকাল ৫টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতারণ করা হয়।এ সময় তিনি বলেন,বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিন দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস- চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাঈদ আলী মোড়ল কালাই,আজিজুল হাকিম,আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন,গৌতম রায়,মাহবুবুর রহমান নয়ন ও চেক প্রাপ্ত সুবিধাভোগীরাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।