বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সীমান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সীমান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সীমান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

মিল্টন কবির,কলারোয়াঃ
কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের সাংবাদিকদের সংগঠন সীমান্ত প্রেসক্লাব, কলারোয়া’র নেতৃবৃন্দ ।
গতকাল বুধবার দুপুরে কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ঐ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৫ নং কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, ৩ নং কয়লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শেখ ইমরান হোসেন, সীমান্ত প্রেসক্লাবে’র সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার সাংবাদিক মোঃ অহিদুজ্জামান খোকা,সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, সহ সভাপতি ও কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক খায়রুল আলম (কাজল সরদার), সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকালের খবর ও দৈনিক কাফেলা’র সাংবাদিক শফিকুর রহমান অর্থ ও আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরার সাংবাদিক মোঃ হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদী’র সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান আক্তার সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ সময় কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন,সংবাদ পত্রকে সমাজের দর্পণ বলা হয় । বস্তুনিষ্ঠ সংবাদ যেমন সত্য প্রতিষ্ঠায় তেমনি সরকারের নানামুখী উন্নয়ন মূলক কার্যক্রমকে ত্বরান্বিত করে । এ সময় তিনি সরকারের চলমান উন্নয়নে অংশীদার হয়ে কলারোয়াকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।