বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাংবাদিক আইউব হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়ায় মানববন্ধন
সাংবাদিক আইউব হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়ায় মানববন্ধন

সাংবাদিক আইউব হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কলারোয়ায় মানববন্ধন

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় সিনিয়র সাংবাদিক এম,এ আয়ুব হোসেনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

যশোর জেলা আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর ৪০ লক্ষ টাকা আত্মসাতে অভিযুক্ত নারী মিনারা খাতুন৷ মিথ্যা এ মামলা প্রত্যাহার এবং ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যশোর – সাতক্ষীরা মহাসড়কের পাশে কলারোয়া রিপোর্টার্স্ ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলার কর্মরত সাংবাদিকগন ও দেয়াড়া ইউনিয়নের নারী পুরুষ অংশ গ্রহণ করে৷
মিনারা খাতুন (৫০) নামের ওই নারী উপজেলার দেয়াড়া ইউনিয়নের প্রবাসী জামাল উদ্দীন (৪০) এর স্ত্রী৷

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের গত আড়াই মাস আগে উপজেলার দেয়াড়া ইউনিয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নামের সমিতির সভাপতি থাকাকালীন মিনারা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ তুলে মামলা দায়ের করেন স্বয়ং এসডিএফ এর কলারোয়া ম্যানেজার মাহবুবুর রহমানসহ কতৃপক্ষ ও গ্রামবাসী৷

নারীর এই পুকুর চুরি দুর্নীতির সংবাদ প্রকাশ করেন দৈনিক পত্রদুত পত্রিকার সিনিয়র সাংবাদিক এম আইউব হোসেন৷ অর্থ আত্মসাৎ করার এ নিউজ প্রকাশ করায় প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে কৌশলে পার্শ্ববর্তী যশোর জেলা আদালতে সাংবাদিক এমএ আয়ুব হোসেনের নামে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করে স্বামী হত্যা মামলার অন্যতম আসামি মিনারা খাতুন নামের ওই নারী৷

এসময় প্রশাসনের সহযোগিতা চেয়ে অনতিবিলম্বে মামলার তদন্ত পূর্বক সাংবাদিক এমএ আইউব হোসেনকে মুক্তি ও অর্থ আত্মসাৎকারী নারী মিনারা খাতুন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান৷

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক কেএম আনিছুর রহমান, এসডিএফ সমিতির সভাপতি আকলিমা খাতুন, সাংবাদিক মোস্তাক আহমেদ, মুজাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মোস্তফা হোসেন বাবলু, মোজাফফর হোসেন পলাশ, এসএম ফারুক হোসেন, ফারুক হোসাইন রাজ, আরিফুল হক চৌধুরী, তাজউদ্দীন আহমদ রিপন, এমএ আজিজ, জিএম জিয়া, মিল্টন কবির, মোর্তজা হাসান, রেজওয়ান উল্লাহ, জাহাঙ্গীর আলম লিটন প্রমূখ৷

এসডিএফ কলারোয়া শাখা সুত্রে জানা যায়, এসডিএফ সমিতির নামে দেয়াড়া ইউনিয়ন এলাকার ৬৭ জন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ৪৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে৷ এর প্রতিবাদ করায় নিরাপদ সাংবাদিক এমএ আয়ুব হোসেনসহ ৬ জনের নামে গত জুলাই মাসে হয়রানি মূলক মিথ্যা মামলা সিআর – ৫৪৮/২২ দায়ের করে এসডিএফ এর সাবেক সভাপতি মিনারা খাতুন নামের ওই নারী৷ এ সময় স্থানীয়রা প্রশাসনের নিকট সহযোগিতা কামনা করে বলেন মিথ্যা এ মামলা থেকে যাতে সাংবাদিকসহ সকলে মুক্তি পায় ও হয়রানিকারী নারীর আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হয়৷

এসডিএফ কলারোয়া শাখা ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, মিনারা খাতুন নামের ওই নারীর বিরুদ্ধে সাতক্ষীরা কোর্টে সিআরপি ১০১৯/১৯, ১০২০/১৯ ও ১৬০১/২০ চেক ডিসঅর্নার ও মোট ৪৪ লক্ষ ৬৭৯টাকা আত্মসাতের মামলা দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ১০২০/১৯ মামলার রায় দিয়েছে সাতক্ষীরা কোর্ট এ মামলায় ওই নারীকে ৬ মাসের জেল ও অনাদায়ে ৪০ হাজার টাকা জরিমানা করলে৷ জরিমানা দিয়ে মামলার জামিনের রিভিশনে আছে সে৷ তবে তার বিরুদ্ধে এসডিএফ অর্থ আত্মসাতের অন্য মামলাগুলো চলমান রয়েছে তার কাছে এখন বর্তমানে এসডিএফ কতৃপক্ষ ২০ লক্ষ ৩০ হাজার টাকা পাওয়া যাবে৷ এ সকল বিষয়ে এসডিএফ অফিসে তদন্ত এলে সুশীল মানুষ হিসেবে সাংবাদিকদের ডাকা হলে ওই নারী তার বিরুদ্ধে সহ এলাকার সাধারণ ৬জন মানুষের নামে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে এসময় তিনি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।