বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় সাংবাদিক পুত্র মোস্তাফিজুর রহমান বকুল এর জন্মদিন পালন
পাইকগাছায় সাংবাদিক পুত্র মোস্তাফিজুর রহমান বকুল এর জন্মদিন পালন

পাইকগাছায় সাংবাদিক পুত্র মোস্তাফিজুর রহমান বকুল এর জন্মদিন পালন

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:

পাক্ষিক গনমিছিল পত্রিকার নির্বাহী সম্পাদক,ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক মুক্ত খবরের পাইকগাছা প্রতিনিধি এবং দৈনিক কালান্তরের স্টার্ফ রিপোর্টার ও দৈনিক সংযোগ প্রতিদিনের পাইকগাছা প্রতিনিধি সাংবাদিক এফ,এম বদিউর জামানের বড় পুত্র এফ,এম মোস্তাফিজুর রহমান বকুল এর ১১তম শুভ জন্মদিন আজ। বিগত ২০১১সালের ১৫অক্টোবর এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল এফ,এম মোস্তাফিজুর রহমান বকুল।শনিবার(১৫অক্টোবর) রাতে মোস্তাফিজুর রহমান বকুলের জন্মদিন উপলক্ষে উপজেলার পৌরসভায় অবস্থিত সাংবাদিকের বাস ভবনে তাঁর শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়।মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হয়।পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়ছিলো। এ সময় মোস্তাফিজুর রহমান বকুলের সাথে ছিলেন তার মা সোনিয়া আক্তার,ছোট ভাই মোস্তাকিন আহম্মেদ তার বাবা সাংবাদিক এফ,এম বদিউর জামান ও পরিবারের অন্যান্য সদস্যরা সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এফ,এম মোস্তাফিজুর রহমান বকুলের এই শুভ জন্মদিনে তার পিতা-মাতা,আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খি মহল সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ উজ্জল ভবিষ্যৎ কামনা করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।