মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
যবিপ্রবি’র শ.ম.র হলে নতুন চার সহকারী প্রভোস্ট
যবিপ্রবি’র শ.ম.র হলে নতুন চার সহকারী প্রভোস্ট

যবিপ্রবি’র শ.ম.র হলে নতুন চার সহকারী প্রভোস্ট

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান(শ.ম.র) হলে ৪ (চার) শিক্ষককে নতুন সহকারী প্রভোস্টের দায়িত্ব প্রদান করা হয়েছে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করেন।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষককে তাঁদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে পরবর্তী ০১(এক) বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো। তাঁরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

শহীদ মসিয়ূর রহমান হলে সহকারী প্রভোস্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো: সিফাত রাহী, গণিত বিভাগের প্রভাষক ফি ফয়সাল আহম্মেদ, একই বিভাগের মোহাম্মদ আসিফ আরেফীন ও ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স (পিইএসএস) বিভাগের প্রভাষক মো: আরমান গাজী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।