
তাসদিকুল হাসান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।এতে জায়গা পেয়েছেন ২৮৩ নেতাকর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গুম হওয়া তিন কর্মী আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিনকেও সহ-সভাপতি হিসাবে পূর্ণাঙ্গ কমিটিতে রাখা হয়েছে।
২৭ অক্টোবর রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ৩০ জুন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক, মো. ইব্রাহিম কবির মিঠুকে সিনিয়র সহ-সভাপতি ,মেহেদী হাসান হিমেলকে সিনিয়র যুগ্ম সম্পাদক ও সামছুল আরেফিনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে জবি ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়। সংগঠনকে গতিশীল করার লক্ষে তার চার মাস পরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সহ-সভাপতি পদে ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭ জন, সহ-সাধারণ সম্পাদক ৫৬ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৫৭ জন, প্রচার সম্পাদক ১ জন, সহ-প্রচার সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহ-দফতর সম্পাদক ২ জন, সাহিত্য প্রকাশনা সম্পাদক ১জন, সমাজসেবা সসম্পাদক ১ জন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ১ জন, সাংস্কৃতিক সম্পাদক ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ১ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক ১ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১ জন, আইন বিষয়ক সম্পাদক ১ জন, অর্থ বিষয়ক সম্পাদক ১ জন, পাঠাগার বিষয়ক সম্পাদক ১ জন, ধর্ম বিষয়ক সম্পাদক ১ জন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ১ জন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ১ জন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপণা বিষয়ক সম্পাদক ১ জন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ১ জন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ১ জন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক ১ জন, স্কুল বিষয়ক সম্পাদক ১জন,সামাজিক ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক ১জন, ও সদস্য ১৮ জন নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আংশিক কমিটির চার মাস হয়ে গেলেও ক্যাম্পাসে না ঢুকার বিষয়ে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম মুঠোফোনে জানান, আমরা যতবারই ক্যাম্পাসে ঢুকেছি, শিবির বলে অ্যাখায়িত করেছে। বার বার হামলাও হয়েছে। তাই আমরা পূর্ণাঙ্গ কমিটি দিয়ে কর্মীদের পরিচয়ের জন্য অপেক্ষা করছিলাম। এবার আমরা ক্যাম্পাসে ঢুকব।
জবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অপূর্ণাঙ্গ কমিটিকে পূর্ণতা প্রাপ্তির জন্য ১৯ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি দিতে পেরে আমি ধন্যবাদ জানাতে চাই আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রাবণ ভাই ও সাধারণ সম্পাদক জুয়েল ভাইকে।
জানা যায়, ২০০৩ সালে জগন্নাথ কলেজ থাকাকালে সর্বশেষ ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্নাঙ্গ হয়। পরবর্তীতে বিভিন্ন হামলা মামলার শিকারের ফলে দলটির আর কোন কমিটি পূর্ণাঙ্গ রূপ নিতে পারেনি।