বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে বরণ
কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে বরণ

কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারকে বরণ

বিশেষ প্রতিবেদকঃ

সাতক্ষীরার কলারোয়ায় নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমানকে বর্নিল আয়োজনে বরণ করা হয়েছে।

বুধবার(২ নভেম্বর) কলারোয়া আলিয়া মাদরাসা হলরুমে উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে উক্ত অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হামিদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান, সুপার মোঃ রেজাউল করিম, মাওঃ ওসমান গনী, আব্দুল মোমিন,মাওঃ ইউসুফ আলী,মকবুল হোসেন,শিক্ষক মোঃ আহসান হাবীব এবং কলারোয়া উপজেলার সকল মাদ্রাসার সুপার ও অধ্যক্ষগন।

নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান কে ফুলের শুভেচ্ছা দিয়ে সাদরে অভ্যার্থনা জানিয়ে বরণ অনুষ্ঠান শুরু হয়।

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন,আপনারা নিরদ্বিধায় আমার কাছে যে কোন সময় আসবেন,আমার পক্ষে যতটুকু করা সম্ভব সব সেবা আমার কাছ থেকে পাবেন।আপনারা ছাত্র-ছাত্রীদের মানুষ হিসেবে তৈরি করবেন। ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন।

কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরবি প্রভাষক মুহাঃ তৌহিদুর রহমান সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।