বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাংবাদিক এম, এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ আর নেই
কলারোয়ায় সাংবাদিক এম, এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ আর নেই

কলারোয়ায় সাংবাদিক এম, এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ আর নেই

তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা সিনিয়র সাংবাদিক এম,এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদ বিশ্বাস আর নেই। একশত বছর অতিক্রম করে সকলকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন।

পারিবারিকভাবে জানা যায়, গোলাম ওদুদ বিশ্বাস (১০০) দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিসাধীন অবস্থায় বুধবার(২ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন( ইন্না….রাজেউন)।

তিনি হেলাতলা ইউনিয়নের চেঁড়াঘাট গ্রামের মৃতঃ মমতাজউদ্দীন বিশ্বাসের পুত্র ও মরহুম গোলাম পরওয়ার বিশ্বাসের সেজো ভাই । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার আছর নামাজ বাদ মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। অসংখ্য মুসুল্লীদের উপস্থিতিতে অনুষ্ঠিত জানাযা নামাজটি পরিচালনা করেন মাওঃ মশিয়ার রহমান।

শতবর্ষী গোলাম ওদুদের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে যেয়ে মরহুমের আত্মর মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজ সেবক সালাম হোসেন, নারী ইউপি সদস্য নাসরিন আক্তার নাসু, সাংবাদিক তরিকুল ইসলাম সহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীবৃন্দ।

এ দিকে, কলারোয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক যশোর পত্রিকার কলারোয়া প্রতিনিধি এম,এ সাজেদের সেজো চাচা গোলাম ওদুদের মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।