
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :
ডুমুরিয়া খর্ণিয়া ইউনিয়নের টিপনা ফজলুল উলুম মাদ্রাসায় হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হক এর দেশের বৃহৎ “মানবিক বাংলাদেশ সোসাইটি” ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যেগে প্রায় ৭০ জন বিভিন্ন বিভাগের এতিম ছাত্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুজ্জমান নয়ন।
এছাড়া ও উপস্হিত ছিলেন উপজেলার দপ্তর সম্পাদক সরদার বোরহান কবির, সংগঠনের ডুমুরিয়া সদর ইউনিয়ন শাখার সভাপতি জাকারিয়া মাসুদ, খর্ণিয়া ইউনিয়ন শাখার সভাপতি মনিশঙ্কার মল্লিক, সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বাপ্পি, শেখ রিয়াদুজ্জমান রিয়াদ, টিপনা ফজলুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক, সুব্রত মল্লিক সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।