বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শত বছরের পুরানো ৯ দেশের পর্যটকবাহী কার শোভাযাত্রা ভারতে ফিরে গেল
শত বছরের পুরানো ৯ দেশের পর্যটকবাহী কার শোভাযাত্রা ভারতে ফিরে গেল

শত বছরের পুরানো ৯ দেশের পর্যটকবাহী কার শোভাযাত্রা ভারতে ফিরে গেল


বেনাপোল প্রতিনিধিঃ
বিশ্বের নামিদামি কোম্পানির শত বছরের পুরানো ১৬টি কার এবং ২টি মোটরসাইকেলের বহর নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা ৪৩ ইউরোপীয় পর্যটকের র‌্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেছে।

বাংলাদেশের কয়েকটি জেলা পরিদর্শন করে ৬দিন পর তারা শুক্রবার ভারতে ফিরে যান।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া পর্যটকদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর রহমান, এসিল্যান্ড ফারজানা ইসলাম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম প্রমুখ।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় ৪৩ জন পর্যটক ভারতে প্রবেশ করেন। এর আগে গতকাল যশোরের জাবির হোটেল ইন্টারন্যাশনালে রাত্রিযাপন করেন তারা।

গত রবিবার (৬ নভেম্বর) সকালে ভারতের ডাউকি সীমান্ত হয়ে সিলেটের তামাবিল বন্দর দিয়ে বাংলাদেশে আসেন ৪৩ জনের বিদেশি পর্যটকের দলটি। পরে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে পৌঁছান।

সারাহ রিসোর্টে একদিন রাত্রিযাপন শেষে গত বুধবার (৯ নভেম্বর) সকালে তারা পাবনার উদ্দেশ্যে রওনা হন। সেখানে একরাত থাকার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) যশোর পৌঁছায় পর্যটকদের দলটি। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুক্রবার তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা।

ভ্রমণকালে বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প, সংস্কৃতি ও খাবারের সঙ্গে পরিচিত হয়েছেন বিদেশি এই পর্যটক দলটি। ইউরোপীয় পর্যটকের দলটি যশোরের মানুষের আচার-আচরণ, প্রাকৃতিক রূপ আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানান তারা।
গত ২০ অক্টোবর থেকে ‘ইস্ট হিমালয়া ক্লাসিক্যাল কার র‌্যালি শীর্ষক ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করে। তিন হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

শত বছরের পুরানো বিশ্বের নামিদামি মডেলের বিভিন্ন কোম্পানির কার দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বেনাপোলের মানুষ। র‌্যালিটি বেনাপোল পৌছালে শত শত লোকজন শত বছরের পুরানো কারগুলো দেখার জন্য ভিড় জমায়।
বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ অন্তত ৯টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণে বের হন। প্রতিবছর তারা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করে থাকেন বলে জানা গেছে।
পর্যটক দলের কো-অর্ডিনেটর ও দ্যা জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক র‌্যালি প্রবেশ করেছে। কার র‌্যালিতে অংশ নেওয়া বিদেশি নাগরিকরা বাংলাদেশের আতিথেয়তায় অনেক খুশি। তারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে বেশ পছন্দ করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।