শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক;কি হচ্ছে এই ডাল দিয়ে!
কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক;কি হচ্ছে এই ডাল দিয়ে!

কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক;কি হচ্ছে এই ডাল দিয়ে!

মোস্তফা হোসেন বাব্লু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় শিশু গাছের পোকা লাগানো ডাল ভাঙ্গার হিড়িক পড়েছে।সকল বয়সী মানুষের গাছে উঠে ডাল ভাংতে দেখা যাচ্ছে। এলাকাবাসী জানান এই পোকা লাগানো ডাল থেকে আঠা তুলে নিয়ে একটি চক্র ভারতে পাচার করছে।

গতকাল সরজমিনে দেখা গেছে-কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বাজারে প্রতিদিন সন্ধ্যায় এই শিশু গাছের পোকা লাগানো আঠা ২৭০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় হাট বসছে বলে এলাকাবাসীরা জানালেন। চান্দুড়িয়ার গফুর, নুর মোহাম্মাদ, খায়রুল, আয়জুল, নজু, খলিল, আয়জুল, ফারুক, গোয়ালপাড়ার শিমুল, ইন্দা, মিঠু, রায়হান, ওমর, আমিনুর, নজরুল, কাদপুরের আলমগীর, মাসুদ, সোনাবাড়ীয়ার মোসলেম মিস্ত্রী এই পোকা লাগানো গাছের আঠা ও পোকা চান্দুড়িয়া হাট থেকে ক্রয় করছে বলে জানা গেছে। তাদের দাবী এই আঠা দিয়ে বিভিন্ন রং তৈরী করা হচ্ছে। এদিকে একটি সূত্রে জানা গেছে ভারতীয়রা এই আঠা ৯/১০ টাকা কেজিতে কিনছে। বাংলাদেশী সম্পদ অবৈধভাবে ভারতে পাচার হচ্ছে।

আসলে ভারতীয়রা কি কাজে এই শিশু গাছের পোকা লাগানো ডালের আঠা ও পোকা ব্যবহার করছেন তা জানা যায়নি। তবে প্রতিদিন চান্দুড়িয়া বাজার থেকে ৮/১০মণ করে পোকা ও আঠা কিনছে ব্যবসায়ীরা।

কলারোয়া সীমান্তে দিয়ে সীমান্ত দিয়ে সন্ধ্যায় ও ভোররাতে এই শিশু গাছের পোকা লাগানো আঠা, পোকা ও পচা সুপারি ভারতে পাচার হচ্ছে বলে সীমান্তের এক সাবেক ইউপি সদস্য জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।