শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গাঁজাসহ গ্রেফতার শহিদুলকে শ্রমিকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি
গাঁজাসহ গ্রেফতার শহিদুলকে শ্রমিকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি

গাঁজাসহ গ্রেফতার শহিদুলকে শ্রমিকলীগের সভাপতি পদ থেকে অব্যাহতি

গাজী ফারহাদ :

চলতি বছর গাঁজাসহ তিনবার গ্রেফতার হয় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা শ্রমিকলীকে সভাপতি শহিদুল বিশ্বাস। সর্বশেষ শনিবার সন্ধ্যায় তাকে গাজা সহ গ্রেপ্তার করে পুলিশ। এর প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা শ্রমিকলীগ।

 জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেকের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিকলীগ পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মোঃ শহিদুল বিশ্বাস মাদক সেবার ও ব্যবসার সাথে জড়িত থাকায় উক্ত কর্মকান্ড সংগঠনটির গঠনতন্ত্র পরিপন্থী। এ কারণে তাকে জাতীয় পাটকেলঘাটা থানা শাখার সভাপতির পদসহ জাতীয় শ্রমিক লীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হলো ।
জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টতা থাকায় পাটকেলঘাটা থানার দিকে সভাপতি শহিদুল বিশ্বাসকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

 শহিদুল বিশ্বাস পাটকেলঘাটার যুগীপুকুরিয়া গ্রামের বাচুন বিশ্বাসের ছেলে।  শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটা ওভার ব্রিজের নিচ থেকে তাকে আটক করে পাটকেলঘা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 জানা যায়, গ্রেপ্তার হওয়া শহিদুল বিশ্বাস এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত। মাদক সেবনের পাশাপাশি এলাকায় সে মাদক বিক্রি করে। এর আগে তার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরে শুরুতে ৫০০ গ্রাম গাজা সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয় শহিদুল বিশ্বাস। পরে জানিনে মুক্তি পেয়ে আবারো গাঁজার ব্যবসা শুরু করে সে। এরপর গত জুলাই মাসে ৫০ গ্রাম গাঁজাসহ পাটকেলঘাটা ওভার ব্রিজের উপর থেকে থানা পুলিশ আটক করে । তবুও পেশা বদলায়নি এই শ্রমিক নেতা। আবারো জামিনী মুক্তি পেয়ে শুরু করে রমরমা গাঁজার ব্যবসা। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।