বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের
খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

নতুন সূর্য ডেস্কঃ

খুলনায় ট্রাকের ধাক্কায় মুসাব্বির হোসেন নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর দৌলতপুর মিনাক্ষী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুসাব্বির হোসেন কেএমপির সহকারী কমিশনারের (খালিশপুর) বডিগার্ড ছিলেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে যাওয়ার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ট্রাকটি। 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।