মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
জাতির পিতার সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবদের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবদের শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিবদের শ্রদ্ধা

নতুন সূর্য ডেস্কঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ (অতিরিক্ত সচিব) ওয়াহিদা আক্তার, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো.আজিজুর রহমানসহ সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫৪ জন অতিরিক্ত সচিব।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারে নিহত সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।