মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার এসিল্যান্ড হিসেবে এক বছর পূর্ণ করলেন আরাফাতুল আলম
পাইকগাছার এসিল্যান্ড হিসেবে এক বছর পূর্ণ করলেন আরাফাতুল আলম

পাইকগাছার এসিল্যান্ড হিসেবে এক বছর পূর্ণ করলেন আরাফাতুল আলম

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

সৎ আদর্শিক মানবিক তিনি ভূমি সেবা সহজ থেকে সহজতর করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেট প্রকাশ করে তা প্রসারের লক্ষ্যে জনগনের মাঝে প্রচার করেন।

উক্ত পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সেবা গ্রহণ সম্পর্কে ব্যাপক ধারণা সৃষ্টি হয়। যার কারণে গত এক বছরে বদলে গিয়েছে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সেবা। হয়রানি ও ভোগান্তি ছাড়াই দ্রত সেবা পাচ্ছে সাধারণ মানুষ। দালালদের কোনো দৌরাত্ব নেই। করোনা কালীন সময়ে হট লাইনে সেবা পাচ্ছেন এলাকার মানুষ। সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড করেছেন ভূমি প্রশাসনের দক্ষ এ কর্মকর্তা।

উল্লেখ্য এক সময় ভূমি অফিসকে দূর্নীতির আখড়া বলা হতো। সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ধরতে হতো দালালদের। হয়রানি ও ভোগান্তির কোন অন্ত ছিলনা সাধারণ মানুষের। প্রতিটি সেবার জন্য দিতে হতো মোটা অঙ্কের টাকা।

দালাল ও মধ্যসত্বভোগিদের কাছে জিম্মি ছিল ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষ। ভূমি অফিসের সেই চিত্র এখন আর নাই বললেই চলে। ২০১৯ সালের ২ অক্টোবর সহকারী অফিসার ভূমি হিসেবে উপজেলা ভূমি অফিসে যোগদান করেন মুহাম্মদ আরাফাতুল আলম। যোগদান করেই তিনি ভূমি সেবাই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। এক বছরে তিনি ভূমি অফিসকে জনবান্ধব ভূমি অফিসে পরিণত করেছেন।

জনগনের কাছে ভূমি সেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে মাসিক বিশেষ ভূমি সেবা ক্যাম্প করেছেন। জনসচেতা সৃষ্টির লক্ষে প্রকাশ করেছেন “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, স্কুল কলেজের শিক্ষার্থীদের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা বিষয়ক অবহিতকরণ “ভূমির জন্য ১৫ মিনিট” ও ই-নামজারি সংক্রান্ত বিভিন্ন ধরণের লিফলেট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ভূমি সেবা ক্যাম্পের আয়োজন করেন। যা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। শতভাগ ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ দ্রত সেবা পাচ্ছে। শুনানী ও গন শুনানী সহ ইত্যাদি কার্যক্রমে ভূমি কর্মকর্তা ও সেবা গ্রহীতাদের মাঝে শূন্যের কোটায় এসেছে দূরত্ব। খুব সহজেই মানুষ যেকোন ধরণের প্রতিকার পাচ্ছে।

সেবা গ্রহীতা এস,এম নূরুল ইসলাম জানান এ বছর আমি ২টি মিউটেশন করেছি, এর জন্য ভূমি অফিসের কোন কর্মকর্তা-কর্মচারী আমার কাছে কোন দাবী করেনি। কোন প্রকার হয়রানি ছাড়াই দ্রত সেবা পেয়েছি।

উত্তর সলুয়া গ্রামের মাহমুদুল হাসান সুমন জানান, বর্তমান এসিল্যান্ড একজন অনেক ভাল মানুষ। তার নেতৃত্বে উপজেলা এবং ইউনিয়ন ভূমি অফিসে এখন কোন দালালের দৌরাত্ম নেই।”

পাইকগাছা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী জানান ” আমাদের পাইকগাছার সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম নয়ন একজন আদর্শিক মানবিক ভদ্র ও সদালাপী প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে তার মতো সচ্ছতা, দক্ষ ও মানবিক কর্মকর্তার খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা অব্যাহত থাকলেই পাইকগাছাবাসী বেশ উপকৃত হবে।”

পাইকগাছা উপজেলা যুবলীগের প্রস্তুতি কমিটির সদস্য এম,এম আজিজুল হাকিম বলেন ” এসি ল্যান্ড আরাফাতুল আলম একজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ। তিনি বঙ্গবন্ধুর লাতিতস্বপ্ন দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি অসাধারণ এক মহৎ ব্যক্তিত্বের অধিকারী।”

ভূমি সেবার পাশাপাশি করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে তৎপর ছিলেন এসিল্যান্ড আরাফাতুল আলম নয়ন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে একদিকে যেমন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন, অপরদিকে দুঃস্থ্য ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সহযোগিতায় উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়নের সকল ভূমি অফিসে মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছেন। করোনার সময়ে কোন মানুষ যাতে ভূমি সেবা থেকে বিপদগ্রস্ত না হয় সেজন্য তিনি ৪টি হট লাইনের মাধ্যমে সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১ ঘন্টা সাধারণ মানুষকে ভূমি সেবা সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদাণ করেছেন।

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সফল হয়েছেন আরাফাতুল আলম। ২০১৯-২০২০ অর্থ বছরে তিনি ১কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার টাকার সর্বোচ্চ রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছেন। আরাফাতুল আলম প্রশাসনিক কাজের পাশাপাশি তিনি অনেক সৃজনশীল কাজও করে থাকেন। ইতোমধ্যে তাঁর লেখা বঙ্গবন্ধু ও বই পড়া সংক্রান্ত অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বইপড়ি মনগড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পেইজ রয়েছে। এর মাধ্যমে তিনি তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে আন্দোলন করে যাচ্ছেন।বিশেষ করে হরিঢালী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মাহমুদকাটিতে অবস্থিত দেশের “ক” শ্রেণির লাইব্রেরি “অনির্বাণ লাইব্রেরি” এখানে ছাত্র-ছাত্রীদের পাঠচক্রে তিনি নিজে এসেই অংশগ্রহণ করেন ও অধ্যায়নের জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলেন।

এলাকার সকল শ্রেণীর মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। ভূমি প্রশাসনের এ কর্মকর্তার গতকাল ২ অক্টোবর দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমকে দৈনিক নতুন সূর্য পত্রিকা সহ বিভিন্ন সূধীমহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।