শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
রুমিন ফারহানাসহ অর্ধশত নেতাকর্মীর মোবাইল ফোন চুরি!
রুমিন ফারহানাসহ অর্ধশত নেতাকর্মীর মোবাইল ফোন চুরি!

রুমিন ফারহানাসহ অর্ধশত নেতাকর্মীর মোবাইল ফোন চুরি!

নতুন সূর্য ডেস্কঃ

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগে হাজির হওয়া নেতাকর্মীদের অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীরা এই অভিযোগ করেছেন। শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর টাউনহল মাঠে সমাবেশ শুরুর আগে এসব চুরির ঘটনা ঘটে।মোবাইল ফোন চুরির ভুক্তভোগীর মধ্যে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাও। শুক্রবার রাতে বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠ থেকে তার মোবাইল ফোনটি চুরি হয়।

এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে বলে শনিবার সকালে জানান রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী শুভ্র।

শুভ্র জানান, শুক্রবার রাত ৯টায় কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে বিষয়টি অনুমান করতে পেরে রুমিন ফারহানা তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছুই খোয়া যায়নি। 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা থেকে আসা বিএনপিকর্মী মো. আশিক বলেন, সমাবেশ শুরুর সময় আমি মঞ্চের সামনেই ছিলাম। হঠাৎ করে দেখি আমার মোবাইলটা নেই। আমার এক হাতে পতাকা আরেক হাতে ফেস্টুন ছিল। এ সুযোগে চোরের দল আমার মোবাইলটা নিয়ে যায়।

চান্দিনা থেকে আসা বিএনপির কর্মী সালেক মিয়া বলেন, আমি টাউনহলে এসে স্লোগান দিচ্ছিলাম। ছবি তোলার জন্য পকেটে হাত দেই। দেখি আমার মোবাইলটা নেই। আমার ছোট ভাই দুবাই থেকে পাঠিয়েছিল ফোনটি। মনটা খারাপ হয়ে গেলো।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।