
আলামিন ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রার দেওলিয়া বাজারে অগ্নিকান্ড ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কয়রার দেওলিয়া বাজারে মৎস্য ব্যবসায়ী আফজালের ঘরের সামনে অগ্নিকান্ড ঘটেছে।
খবর পেয়ে কয়রা ফায়ার সার্ভিসের সদস্য, পুলিশ সদস্য, সিপিবি, ছাত্রলীগ স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। স্থানীয়দের ধারনা, সিগারেটের আগুণ থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। আগুনে কোনো মানুষ হতাহত না হলেও আসবাবপত্র, অবকাঠামোসহ দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক পার্শ্ববর্তী গাজী ট্রেডার্সের ক্রোকারিজের দোকান মুহুত্যের মধ্যে পুড়ে যায়। আগুনে মুনছুর মোড়লের চায়ের দোকান, শরিফুল মোড়লের বসতি ঘর, আজগার মোড়লের চায়ের দোকান, বাবুর চায়ের দোকান রাসেলের চায়ের দোকান সহ আশপাশের কিছু ঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়দের ধারনা দ্রুত আগুন নিয়ন্ত্রণ না এলে দেওলিয়া বাজারের দোকানপাট সহ স্থানীয় বাড়ি ঘরের কোটি টাকার ক্ষতি হতো।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়
দোকানদার আনারুল বলেন, দেওলিয়া বাজারের মনিরুল সানার ভাড়াটিয়া ঘরে প্রথমে আগুন লাগে। কিভাবে লেগেছে সেটা জানিনা। আগুন দ্রুত নিভানো না গেলে কোটি টাকার ক্ষতি হয়ে যেতো।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা বাবু জানান, আমার যা পুজি ছিলো তাই দিয়ে আমি নতুন একটু ঘর তৈরী করি অল্প কিছুদিন আগে। সেটিও আগুনে পুড়ে গেছে। তিনি বলেন,মৎস্য ব্যবসায়ি আফজালের ঘরের দরজার মুখে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। এক মিনিটের মধ্যে পাশে রাখা ককসেট এ লাগা আগুন মুহুতের্র মধ্যে আশপাশ ছড়িয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য মাছুম বিল্লাহ বলেন, মুকুলের ক্রোকারিজের দোকানের ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া কয়েকটি চায়ের দোকান ও বসতঘর পুড়ে যায়।
কয়রা স্টেশনের ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে আগুণের সূত্রপাত নিরুপণ সম্ভব হয়নি।