বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গরু চুরি কাণ্ডে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গরু চুরি কাণ্ডে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গরু চুরি কাণ্ডে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নতুন সূর্য দেস্কঃ

নাটোরের লালপুরে আলোচিত গরু চুরি কাণ্ডে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

গত শনিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মান্নান রঘুনাথপুরের বাসিন্দা।জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলা আড়বাব ইউনিয়নের চৌমুহনী আলতাব আলী বাড়ি থেকে একটি গবাদি পশু চুরি হয়। এ ঘটনায় ৫ চোরকে শনাক্ত করেছে স্থানীয়রা। বিষয়টি টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ নেতা। 

এ ঘটনা ধামাচাপা দিতে দফায় দফায় টাকা দাবি করায় চোরদের সাথেই ওই আওয়ামী লীগ নেতার সাথে বিরোধ দেখা দেয়। এই ঘটনার জেরে রঘুনাথপুর বাজারে চোরদের মারধর করার অভিযোগ উঠে। ওই মারধরের মামলায় আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, মারামারির মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় আব্দুল মান্নান নামে একজনকে গ্রেফতার হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।