মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড কৃষকলীগের  কাউন্সিল
চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড কৃষকলীগের  কাউন্সিল

চাঁপাইনবাবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড কৃষকলীগের কাউন্সিল

নতুন সূর্য ডেস্কঃ

মঞ্চে বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ ও ককটেল হামলায় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল পণ্ড হয়ে গেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরুর প্রাক্কালে মঞ্চের সামনে পিছনে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সমর্থকদের সাথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের লোকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে।এসময় চেয়ার ভাঙচুরসহ কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সভাস্থল ত্যাগ করে চলে যান। 

এর প্রায় ১৫ মিনিট পর তার সমর্থকরা মঞ্চের প্রায় ১শ’ গজ দূরে বড়ইন্দারামোড়ে পরপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ কাউন্সিল স্থগিত করেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ প্রহরায় সার্কিট হাউসে পৌছে দেওয়া হয়।

কাউন্সিলে উপস্থিত ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।