মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি কলেজে ৪ নবীন শিক্ষকের যোগদান
কলারোয়া সরকারি কলেজে ৪ নবীন শিক্ষকের যোগদান

কলারোয়া সরকারি কলেজে ৪ নবীন শিক্ষকের যোগদান

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ৪ জন নবীন শিক্ষকের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।শিক্ষা নিযে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে’ কলেজে ৪০তম বিসিএস’র সাধারন শিক্ষা ক্যাডারের সদ্য নিয়োগপ্রাপ্ত ৬ জনের মধ্যে ৪ জন নবীন কর্মকর্তার যোগদানে ওই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কলারোয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে গত রবিবার( ৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান।

শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহনাওয়াজ হোসেন, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক মারুফ কবির, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেনসহ শিক্ষক পরিষদের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

সংবর্ধিত নবীন শিক্ষকরা হলেন, উদ্ভিদ বিদ্যা বিভাগে প্রভাষক সরোজ আলী সরদার, রসায়ন বিষয়ে প্রভাষক আহসান উল্লাহ, ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক সেবানন্দ কুমার সরকার ও কৃষি বিজ্ঞান বিষয়ে প্রভাষক অমিত কুমার ঘোষ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জান বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ৪ নবীন শিক্ষকদের যোগদানে খুশি প্রকাশ করে জানান, আগামীতে কলেজে শিক্ষার্থীদের পঠন-পাঠনে যে সকল দাবিকৃত পদে শিক্ষক শুন্যতা রয়েছে সে সকল বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।