মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছার হরিঢালী ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ
পাইকগাছার হরিঢালী ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

পাইকগাছার হরিঢালী ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছা উপজেলার ০১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৮২১জন জেলেদের মাঝে ৩০ কেজি করে সরকারী চাউল বিতরণ করা হয়েছে।

পাইকগাছা উপজেলার সকল ইউনিয়নে বরাদ্দকৃত এ চাউল বিতরণ করা হয়। হরিঢালী ইউনিয়ন পরিষদের মৎসজীবি ও জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয় যা করোনা প্রদূর্ভাবের কারণে কর্মহীনদের জন্য বরাদ্দকৃত সরকারি বাজেট।

উক্ত চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন হরিঢালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বেলাল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ০৩নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ শেখ হাবিবুর রহমান হবি,০২নং ওয়ার্ড সদস্য মোঃ সাকাত গাজী,০৭নং ওয়ার্ড সদস্য বাবু কুমারেশ দে,০৯নং ওয়ার্ড সদস্য শেখ ফারুক হোসেন লাকি। সংরক্ষিত নারী অাসনের (১,২,৩) তৃষ্ণা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন গ্রাম আদালত কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম, দফাদার (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক সহ প্রতিটি ওয়ার্ডের গ্রামপুলিশ ও সকল কার্ডধারী ব্যক্তিরা

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।