মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় পরিচ্ছন্ন নিয়োগ পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন ইউএনও খালিদ সিদ্দিকী
পাইকগাছায় পরিচ্ছন্ন নিয়োগ পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন ইউএনও খালিদ সিদ্দিকী

পাইকগাছায় পরিচ্ছন্ন নিয়োগ পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন ইউএনও খালিদ সিদ্দিকী

প্রধান শিক্ষক পদে নিয়োগ পেলেন শামীম হোসেন

ইউনুছ আলী,পাইকগাছাঃ

পাাইকগাছায় শেষ পর্যন্ত আদালতে মাামলা দিয়ে এসএমএ মাজেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা বানচালের চেষ্টা ব্যর্থ হয়েছে। ৫ অক্টোবর কমিটি মেয়াদের শেষদিনে অনুষ্ঠিতব্য পরীক্ষায় খুলনা-৬ এর এমপি ও ইউএনও’র সরাসরি নজরদারীতে তাৎক্ষনিক প্রশ্নপত্রে ও স্বচ্ছ্ব নিয়োগ পরীক্ষায় গজালিয়া-কালুয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক শামীম হোসেন প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। তিনি পৌরসভার মৃতঃ ময়জুদ্দীন গাজীর ছেলে ও মাতার নাম গোলজান বিবি। এ নিয়োগে এলাকাবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে বলে জানাগেছে। সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় ১৮ আবেদরকারীর মধ্যে ১১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে শামীম হোসেন ১ম স্থান অধিকার করেন। পরীক্ষায় অংশ নেওয়া বিভিন্ন স্কুলের শিক্ষক সহ কমিটি সংশ্লিষ্টরা জানান, এ নিয়োগ পরীক্ষায় পাইকগাছা-কয়রার এমপি আকতারুজ্জামান বাবু ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধান শিক্ষক পদের নিয়োগ

প্রত্যাশীদের মধ্যে চার্ন্নিরচক এলসি কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক জয়দেব মন্ডল জানান, এ পর্যন্ত একাধিক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছি,কিন্তু ইউএও মহোদ্বয়ের ব্যতিক্রমধর্মী ও তাৎক্ষনিক ভাবে নানা বিষয়ে আধুনিক প্রশ্ন প্রত্র তৈরী করে অনুষ্ঠিত পরীক্ষা স্বচ্ছতার প্রমান দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান,এমপি মহোদয়ের নির্দেশনা মতে স্বচ্ছ্বতার ভিত্তিতে ও পরিছন্ন পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য প্রধান শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এমপি আকতারুজ্জামান বাবু জানান,শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দুর্নীতি বন্ধে এলাকার মানুষের কাছে এ নিয়োগ পরীক্ষা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সাধ্যমত ভুমিকা রাখার কথা জানান। এ নিয়োগ পরীক্ষায় চলাকালে ও কমিটি সংশ্লিষ্টদের উপস্থিত ছিলেন ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী, এসিল্যান্ড মোহাম্মদ আরাফাতুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন,সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মজিদ সানা,প্রভাষক মাসুদুর রহমান মন্টু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খগেন্দ্র নাথ মন্ডল, কমিটি সদস্য রেজাউল করিম সহ অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।