শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আধুনিক মানের আবাসিক হোটেল সাতক্ষীরা প্যালেস এর উদ্বোধন
আধুনিক মানের আবাসিক হোটেল সাতক্ষীরা প্যালেস এর উদ্বোধন

আধুনিক মানের আবাসিক হোটেল সাতক্ষীরা প্যালেস এর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আধুনিক মানের সুযোগ-সুবিধা, নান্দনিক ডিজাইন এবং আকষর্ণীয় সেবা সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে সাতক্ষীরা শহরে আত্মপ্রকাশ করলো হোটেল সাতক্ষীরা প্যালেস। জেলা সদরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই হোটেলটি শহরের আবাসিক হোটেলের ব্যবসায় অন্যতম সংযোজন।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের পলাশপোলে এস.এ প্লাজায় হোটেলের একজন স্বত্বাধিকারী তারিক রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হোটেল সাতক্ষীরা প্যালেস এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনের পরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে হোটেলটির কার্যক্রম। উদ্বোধনকালে প্রধান অতিথি হোটেলটির মনোরম পরিবেশ, দেয়ালে সজ্জিত সাতক্ষীরা জেলার ইতিহাস-ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিত্ব ও পর্যটন কেন্দ্রগুলোর সচিত্র বর্ণনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি হোটেলটির সর্বাঙ্গগীন মঙ্গল কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলমসহ অন্যান্য পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সাতক্ষীরা শহরের পলাশপোলে শহীদ নাজমুল সরণীর এসএস প্লাজার দ্বিতীয় ও ৩য় তলায় (জজ কোর্টের সামনে) প্রতিষ্ঠিত একটি উন্নতমানের ভিন্ন আঙ্গিকের অত্যন্ত সুশৃংখল ও মনোরম পরিবেশের আবাসিক এই হোটেলটি ২৪ ঘণ্টা সার্ভিস নিরাপদ পরিচ্ছন্ন এবং মনোরম পরিবেশের পাশাপাশি পার্কিং সুবিধাসহ হোটেল সাতক্ষীরা প্যালেস-এ যেসব সেবা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে, বিনামূল্যে সকাল বেলার নাস্তা, এসি, প্রতিটি রুমে এইচডি স্মার্ট টিভি, উন্নত মানের বেডিং, টেলিফোন যোগাযোগ, হ্যান্ডি কফি/চা মেকার, এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা।
হোটেলটির বিশেষত্ব হলো এর দুইটি আকর্ষণীয় বই পড়ার কর্নার (রিডিং কর্নার), সেলফি কর্নার ও একটি নামাজের রুম যা একে শহরের অন্যান্য আবাসিক হোটেল থেকে আলাদা করেছে।
এছাড়া ২৪ ঘণ্টা সার্ভিসে আরো থাকছে, উন্নত মানের ফার্নিচার ব্যবস্থা, জেনারেটর সার্ভিস, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, ওয়েবসাইট, ফেসবুক ও ইমেইল, সেফটি লকার ইত্যাদি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।