মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ধর্ষণের বিরুদ্ধে তরুণদের শপথ গ্রহন
কয়রায় ধর্ষণের বিরুদ্ধে তরুণদের শপথ গ্রহন

কয়রায় ধর্ষণের বিরুদ্ধে তরুণদের শপথ গ্রহন


মোমিনুল ইসলাম, কয়রা,খুলনা

ধর্ষণ নারীর লজ্জা নয়, পুরুষ তুমি মানুষ হও। আর নয় ধর্ষণ, গড়ে তুলুন আন্দোলন। শিশুরা হাসবে খেলবে, ধর্ষণ হবে কেন। আসুন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই, নারী নির্যাতন বন্ধ করি।

এ রকম স্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কয়রা উপজেলার কিছু তরুণ। ‘কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয়’ ও কয়রা উপজেলা জলবায়ু পরিষদের নামের ব্যানারে আজ তারা কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় চত্বরে শপথ গ্রহন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

ধর্ষণ,ইভটিজিং,নারীর প্রতি সহিংসতা রোধে শপথ গ্রহন অনুষ্ঠানে এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীরা অংশ নিয়ে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। প্রতিবাদের অংশ হিসেবে শিশুরাও মানববন্ধনে অংশ নেয়। তাদের হাতেও ছিল ধর্ষণের বিরুদ্ধে লেখা স্লোগান।

গত মঙ্গলবার (০৬-১০-২০২০)বিকাল ৪ টার দিকে সংগঠনটির সাধারন সম্পাদক ইমতিয়াজ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন পরবর্তী সময়ে বক্তব্য দেন কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় অধ্যাক্ষ,ও কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি সহ কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীবৃন্দ ।

এ সময় তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আরো সচেতন হওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।