মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা পরিষদের মিলনায়তনে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। বক্তব্য দিয়েছেন পাইকগাছা থানা ইনচার্জ এজাজ শফি।

এসময় আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও প্রভাষক ময়নুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানটি পাইকগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পাইকগাছা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সমীরণ সাধু, খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ অত্র উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ অারো অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।