মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক
সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

নতুন সূর্য ডেস্কঃ

টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।২০১৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন কাদের। এরপর ২০১৯ সালেও তাকেই বেছে নেয় দল। 

আজ সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।

এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কাউন্সিলরদের বক্তব্যের জন্য মঞ্চ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভানেত্রী।

একেক বিভাগ থেকে কাউন্সিলররা বক্তব্য দেবেন। এরপরও কোনো কাউন্সিলর বাদ থাকলে বর্ধিত সভার আয়োজন করা হবে। সেখানে তিনি তার বক্তব্য উপস্থাপন করবেন।

এদিকে, দ্বিতীয় অধিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলরদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সভানেত্রী-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্ধারিত হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।