বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আছের আলী
স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আছের আলী

স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আছের আলী

মোঃ আলামিন ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

হাইকোর্টের আদেশে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলীকে ফিরে পেলেন জনসাধারণ।

২৭ ডিসেম্বর(মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগ খুলনা উপ-পরিচালক ইউসুফ আলীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বপদ ফিরে পেতে আদালতে রিট পিটিশন দাখিল করেন আছের আলী।অতপর গত ২৬ ডিসেম্বর সোমবার আছের আলীকে ইউপি চেয়ারম্যান পদে বহাল করতে খুলনা জেলা প্রশাসককে আদেশ দেন আদালত। হাইকোর্টের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইউসুফ আলী ২৭ ডিসেম্বর আছের আলী মোড়লকে স্বপদে বহালের আদেশ জারি করেন।

এ ব্যাপারে চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন,আমি কোন অন্যায় করিনি।কিছু মানুষের চক্রান্তের শিকার হয়েছিলাম।আমি হাইকোর্টে রিট করে ন্যায় বিচার পেয়েছি।

উল্লেখ্য,গত ১লা নভেম্বর দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়লকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।