শনিবার, ৬ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও পরিমল কুমার সরকার
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও পরিমল কুমার সরকার

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ইউএনও পরিমল কুমার সরকার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়ছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষজন।

এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের পাশে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হচ্ছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।

গত কয়েকদিন ধরে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। এসব কম্বল পেয়ে শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে।

আজ বুধবার রাতেও তিনি শহরের, বাজার, রেলস্টেশন, বিভিন্ন রাস্তার মোড়, রেললাইনের পাশে ও ঢাকামোড় এলাকায় ছিন্নমূল গরিব ও অসহায় শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দেন। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন ইউএনও কম্বল নিয়ে যান, তখন ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পরিমল কুমার সরকার বলেন, শীতে ছিন্নমূল অসহায় মানুষেরা যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে কম্বল নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।