
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ূ পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বোরোধান,গম,ভূট্টা,সবজি ও সূর্যমুখি ফসলের উৎপাদন বিষয়ক দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
বুধবার কলারোয়া কৃষক প্রশিক্ষণ কেন্দ্র সকাল ১০ টা হতে দিন ব্যাপি চলে এ কর্মশলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন কলারোয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, কৃষি সম্প্রসারণ অফিসার আবরারুর রহমান,
কলারোয়া উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার রাজু হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সল্প খরচে চাষ করা যায়৷ ফসল ভালো হয়। সেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেখানে ফসল ভালো হয়েছে। লাভবান হয়েছে কৃষক।