
মোর্তজা হাসানঃ
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা আইজিপি পদকে ভূষিত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পদক লাভ করেন।
গত বুধবার (৪ জানুয়ারী) বাংলাদেশ পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাঁকে এই পদক প্রদান করেন।
ইতোপূর্বে তিনি আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, মাদক, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ ও মানবপাচার প্রতিরোধে সফলতা অর্জনের জন্য খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ এবং নিজে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি লাভ করেন।
পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি নাসিরউদ্দীন মৃধা সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।