
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় কাজী আহনাফ আতিফ শিবিলের চতুর্থ ওফাত দিবসে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৬ জানুয়ারি) সকাল ১০ টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিবিলের চতুর্থ ওফাত দিবস স্মরণ সভা দোয়ানুষ্ঠানের সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম। অনুষ্ঠানটি শিবিল স্মৃতি পাঠাগারের আয়োজনে অর্থায়ন করেন শিবিল মেমোরিয়াল ফান্ড।
কাজী আহনাফ আতিফ শিবিল ব্রাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কলারোয়ার কৃতিসন্তান কাজী আসাদুজ্জামানের বড় ছেলে। শিবিল ব্রাক বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের অধ্যয়নরত থাকাকালীন ২০১৯ সালের ৬ জানুয়ারিতে ভারতের ব্যাঙ্গালোরের নারায়ণী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ১৯ বছর বয়সে মৃত্যুবরন করেন৷
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ জুলফিকার রহমান জিল্লু, বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, বিদ্যুৎসাহী সদস্য সাইদুজ্জামান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, আরিফুল হক চৌধুরী, মোর্তজা হাসান,শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ৷
অনুষ্ঠানে অতিথিরা শিবিলের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের জন্য মহান রব্বুল আলামিনের কাছে রহমত কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী৷