
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছায় দলিত সম্প্রদায়ের এক বিধবা কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় দুই দফায় তাকে শ্লীলতাহানি করতে না পেরে কুপিয়ে জখম করেছে কূপ্রস্তাবকারীরা। আহত বিধবা ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্ৰামের রীশি পাড়ায়। জানাগেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের দলিত সম্প্রদায়ের মৃত বলাই দাসের মেয়ে অমেলা রাণী দাশ (৩২) বিধবা অবস্থায় দীর্ঘ দিন যাবৎ তার একমাত্র সন্তান মিঠুন দাশ (১৭) কে নিয়ে তার পিতৃলয়ে বসবাস করে আসছিলেন। এক পর্যায়ে তার উপর কূ-দৃষ্টি পড়ে প্রতিবেশী অমূল্য দাশের ছেলে অধীর দাশ, মৃত জ্ঞানেন্দ্র দাশের ছেলে প্রভাত দাশ, কনেকের ছেলে বিষু দাশ তাকে কূ-প্রস্তাব দিয়ে আসছিল। অমেলা তাদের কূ-প্রস্তাবে রাজী না হওয়ায় বিভিন্ন সময় তারা অমেলাকে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিল। তারই জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে অমেলা বাড়িতে একা থাকার সুযোগে অধীর, প্রভাত, বিষুসহ অজ্ঞাতরা তার বাড়িতে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে টেনে-হেঁচড়ে ঘরের বাইরে এনে বিবস্ত্র করে ফেলে এবং শরীরের স্পর্শকাতর স্থানে কাঁমড়ে ক্ষত-বিক্ষত করে দেয় এবং পিটিয়ে আহত করেছে।
এসময় তারা ধারালো দা দিয়ে তার মাথা ও হাতে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে অমেলার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা নানা আস্ফালন ও হুমকি-ধামকি দিয়ে চলে যায়। স্থানীয়রা অমেলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উল্লেখ্য রাতে তারা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে অমেলার ছেলে মিঠুন দাসকে বাড়ির সন্নিকটে একা পেয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তার মা অমেলাসহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার ছেলেকে হাসপাতালে রেখে টাকা-পয়সা,খাদ্রদ্রব্যসহ মালামাল নিতে অমেলা বাড়িতে আসলে পরিকল্পিতভাবে তারা ফের তার উপর ঐ বর্বরোচিত হামলা চালায়।
এব্যাপারে কপিলমুনি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য শেখ রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি জানান, প্রথম ঘটনায় আহত মিঠুনের বিষয়টি তাকে জানালে তাকে প্রথমত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।