মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছা – খুলনা মেইন রোডের মাহমুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা
পাইকগাছা – খুলনা মেইন রোডের মাহমুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা

পাইকগাছা – খুলনা মেইন রোডের মাহমুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা

ইউনুছ আলী,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা-পাইকগাছা প্রধাণ সড়কের মাহমুদকাটি থেকে কাশিমনগর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের চরম বেহাল দশা দেখা দিয়েছে।

যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় মালিক সমিতি ও মটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। খুলনা-পাইকগাছা প্রধাণ সড়কে ২৪ ঘন্টা অসংখ্য যানবাহন চলাচল করে। যার মধ্যে দুইশত বাস, ৩০ টির বেশি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন, ৫০ টিরও বেশী মালবাহী ট্রাক। মাইক্রো, পিকআপ, জিপসহ নছিমন ,করিমন ও মটরসাইকেল তো আছেই।

এসব যানবাহন উপজেলার মাহমুদকাটি মোড় থেকে কাশিমনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ঝুঁকিপুর্ণ অবস্থায় চলাচল করে। যত্রতত্র অসংখ্যা খানা খন্দের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মাহমুদকাটি বাজারের মেইন মোড়, উত্তর সলুয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মেইন রোডের অংশ,গোলাবাটি মোড়ের শ্রমিকনেতা কামরুজ্জামানের বাড়ি সংলগ্ন মেইন রোডের অংশ , শ্রমিকনেতা শেখ হাফিজুর রহমানের পুকুর সংলগ্ন অংশ, শ্রীরামপুর মোড়ের পূর্বে, হরিঢালী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনের অংশ সহ কপিলমুনি বাজারের মেইন রোডের অবস্হা খুবই নাজেহাল ও জরাজীর্ণ। ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটু পানি। সড়কের কোথায় কোনো অবস্থা চেনা বড় খুবই কঠিন। এ কারণে সড়কটি দ্রুত সংস্কার করার জন্য মালিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে বুধবার সকালে পাইকগাছা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি শেখ জাহিদুল ইসলাম মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পক্ষে লিখিত আবেদন করেছেন।

স্থানীয় শ্রমিক নেতা শেখ মিথুন মধু জানান, রাস্তা দ্রুত মেরামত করা না হলে সকল যান চলাচল বন্ধ করে দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আবেদনের প্রাপ্তি স্বীকার করে বলেন, সড়ক জনপদ বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।