বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কলারোয়ায় দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কলারোয়ায় দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়ায় কর্মরত পত্রদূতের প্রতিনিধিদের আয়োজনে আলোচনা সভা ও কেক কাঁটার মাধ্যমে পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টার সময় কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে পত্রদূতের কলারোয়া প্রতিনিধি শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা(নীলা), সাবেক অধ্যক্ষ আবু নসর, অধ্যাপক জাবিদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট এসোসিয়েশানের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক কে,এম আনিসুর রহমান, কলারোয়া প্রেস ক্লাবের একাংশের সভাপতি শিক্ষক দীপক কুমার শেঠ, পত্রদূতের সিনিয়র রির্পোর্টার আ:সামাদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনি:সহ-সভাপতি এস,এম জাকির হোসেন, কলারোয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আ: রহমান, প্রভাষক আল কামুন, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম কামরুল, নয়াদিগন্তের প্রতিনিধি শামসুর রহমান লালটু, যুগান্তরের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, প্রভাষক মাও: আসাদুজ্জামান ফারুকী, এম আউয়ুব হোসেন, ফারুক হোসেন রাজসহ কলারোয়া কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন পত্রদূতের নিজস্ব প্রতিবেদক প্রভাষক আরিফ মাহমুদ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।