
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ঈমাম, মুয়াজ্জিন, কাজী ও নির্বাচিত জন প্রতিনিধিদের নিয়ে দিন চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
সোমবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা, ইউপি বেনজির হোসেন হেলাল, মোয়াজ্জেম হোসেন, সাঈদ আলী গাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাষ্টার ট্রেইনার বিলাল হোসেন ও নারায়ন চন্দ্র।
উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ জন প্রশিক্ষণার্থী সমাপণী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন।