
মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনাঃ
আজ সকাল দশটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজের সামনে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। এবং একই দিনে দুপুর ২ টার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া নামক স্থানে বাস-ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়। দুটি দুর্ঘটনা ডুমুরিয়া থানার আওতাধীন। এই দুর্ঘটনা কমাতে ডুমুরিয়া থানা পুলিশ দুপুর ২ টা থেকে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে ও ডুমুরিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করেন । মহাসড়কে ভ্যান, ইজিবাইক, মাহিন্দ্রা, নসিমন ও তিন চাকার কোন যান যাতে মহাসড়কে চলতে না পারে এজন্য তাদেরকে সতর্ক করে দেন। এতে নেতৃত্ব দেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব।
এ সময় (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব এর সঙ্গে কথা বলে জানা যায় যেভাবে মহাসড়কে মৃত্যুর মিছিল বাড়ছে তাতে তিন চাকা বিশিষ্ট যান গুলোই বেশি দায়ী। এ দুর্ঘটনা কমাতে তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ।
এ সময় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানা পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে ডুমুরিয়ার সর্বস্তরের মানুষ অনেক খুশি