২৫৪ পিছ ইয়াবা ও ১টি অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার

মোস্তফা হোসেন বাবলুুঃ
সাতক্ষীরার কলারোয়ায় র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে ছাত্রলীগ ও ছাত্রদল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে৷ বৃহস্পতিবার ০৮ ( অক্টোবর) বিকালে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের এক ঘের এলাকা থেকে তাদেরকে আটক করেছে সাতক্ষীরা র্যাব- ৬৷ এ সময় তাদের নিকট থেকে ২৫৪ পিস ইয়াবা বড়ি ও একটি (১৫০ সিসি) অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব৷ আটককৃতরা কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে আবির হোসেন (রিপন) (৩০) সে ইউনিয়ন ছাত্রদলের নেতা ও একই এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৮) সে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ৷
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার এএসপি বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ঘেরের পার্শ্ব থেকে তাদেরকে আটক করা হয়েছে৷ এ সময় তাদের নিকট থেকে ২৫৪ পিস ইয়াবা ও একটি (১৫০ সিসি) অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করেছে সাতক্ষীরা র্যাব -৬৷ আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে৷