
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগ ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মাওলানা ভাষানী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুদ্দিন আল মাসুদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার ডুমুরিয়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দে, আফসার হোসেন জোয়ার্দ্দার,চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন, আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রতাপ রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোবিন্দ ঘোষ, যুগ্ম আহ্বায়ক শেখ ইকবাল হোসেন ও আশরাফুল আলম রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা সহ অন্যন্য নেতৃবৃন্দ।