
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকগাছার কৃতিসন্তান মৃণাল কান্তি বাছাড় এর আজ শুভ জন্মদিন।
মুজিব অাদর্শের এক অকুতোভয় সৈনিক, সৎ আদর্শিক,মানবিক ও ন্যায় নিষ্ঠাবান,সুদর্শন ছাত্রনেতা মৃণাল কান্তি বাছাড় খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে ০৯ই অক্টোবর জন্মগ্রহণ করেন।
খুলনা জেলার সকল উপজেলাতে রয়েছে কর্মী,সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী। কর্মীবান্ধব এ ছাত্রনেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে টইটম্বুর অবস্থা।
দৈনিক নতুন সূর্যকে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পিতা মুজিবের অাদর্শে আদর্শান্বিত হয়ে সারাজীবন চলতে চাই। মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত বাংলাদেশ অাওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সাথে সর্বদা একতাবদ্ধভাবে কাজ করতে পারি সেই দোয়া আশির্বাদ করবেন।”
খুলনা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড় কে,ডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর পাইকগাছা কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সর্বশেষ খুলনা জেলা ছাত্রলীগের কমিটিতে ছাত্র রাজনীতিতে অসাধারণ ভূমিকার জন্য যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বরত রয়েছেন।
এছাড়াও সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় সহ নানাবিধ কর্মকান্ডে তিনি সরাসরি ওতপ্রতভাবে জড়িত।উল্লেখ্য তিনি খুলনাস্হ পাইকগাছা- কয়রা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এবং কৃষ্ণনগর সার্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আগামী নেতৃত্বের জন্য।