মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

“শিক্ষার জন্য এসো, ফিরে যাও দেশের সেবায়। এসো হে নবীন, তোমাকে বরণ করি অকৃতিম বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় কাজীরহাট কলেজের আয়োজনে কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি দেশ প্রেমিক হতে হবে। সমাজ ও দেশের একজন ভালো মানুষ হতে হবে,। বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গেছেন সেটিকে অস্বিকার করলে হবে না। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে চলেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলম।

কলেজের ইংরেজী প্রভাষক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, প্রফেসর আবু বকর সিদ্দিক,অবিভাবক সদস্য আব্দুর রশীদ, এসআই রঞ্জন কুমার, আব্দসু সালাম, কলেজের শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।