
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ার যুগিখালি ইউনিয়নের কামারলী গ্রামে বারি সরিষা ১৪ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,খুলনা অঞ্চলের তেল জাতীয় ফসলের মনিটরিং অফিসার কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া।
আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, যুগিখালি ইউপি সদস্য ডাবলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কবির হোসেন।
সমগ্র অনুষ্টান পরিচালনা করে কলারোয়া উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরিষার বেশি বেশি চাষ করার জন্য উদ্ধুদ্ধ করেন। সরিষা তেল রান্নায় ব্যবহার করে দেশেকে অর্থনৈতিক ভাবে উন্নয়ন করার তাগিদ দেন। সাথে সাথে এ বছর অত্যাধিক ফলন হওয়া সরিষার বিজ সংগ্রহে রাখার অনুরোধ করেন। ভার্মি কম্পোস্ট ব্যবহারের তাগিদ দেন।