মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
শেকৃবি ভিসিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা
শেকৃবি ভিসিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা

শেকৃবি ভিসিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সংবর্ধনা

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) শেখ রেজাউল করিম-কে সংবর্ধনা দিয়েছে কলারোয়া রিপোর্টার্স ক্লাব। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ার পর তাঁকে এ সংবর্ধনা দেয়া হলো।

শনিবার দুপুর ২টার দিকে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ এর সভাপতিত্বে প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু,কলারোয়া বেত্রাবতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, খুলনা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল দৈনিক নতুন সূর্য এর সম্পাদক আরিফুল হক চৌধুরী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পলাশ কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, সাংবাদিক ফারুক হোসেন রাজ প্রমুখ।
আলোচনা শেষে সংবর্ধিত অতিথি শেখ রেজাউল করিম-কে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেন উপস্থিত অতিথিবৃন্দ।
দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।