
ডুমুরিয়া প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া ৫ নং আটলিয়া ইউনিয়নের মেম্বার প্রার্থী হতে চান তরুণ সমাজসেবক ও যুবলীগ নেতা শেখ আব্দুর রহমান বাবু।
তিনি আটলিয়ার কুলবাড়িয়া গ্রামের কৃতি সন্তান। দৈনিক নতুন সূর্য’র সাথে একান্ত আলাপকালে শেখ আব্দুর রহমান বাবু জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে চান। তার মতে, কুলবাড়িয়া ওয়ার্ডের মানুষ তাকে আপন করে নিয়েছে। এলাকার জন্য তিনি কাজ করতে চান।