বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ৮টি স্বর্ণের বারসহ আটক ১
কলারোয়ায় ৮টি স্বর্ণের বারসহ আটক ১

কলারোয়ায় ৮টি স্বর্ণের বারসহ আটক ১

নতুন সূর্য ডেস্ক :

ভারতে পাচারকালে আটটি স্বর্ণের বারসহ আমীর হোসেন (৪৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কাকডাঙ্গা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক আমীর হোসেন কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক (পিএসসিজি) বিয়য়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৯৩৩ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৭৩ লাখ ৮০ হাজার ১৪৩ টাকা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।