বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে যবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ
র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে যবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে যবিপ্রবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ

যবিপ্রবি প্রতিনিধি-

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‘র‍্যাগিং ও যৌন নিপীড়ন’ বিরোধী পদযাত্রা ও সমাবেশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নেতৃত্বে ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‍্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ (ক্যাম্পাসে র‌্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার) শীর্ষক এ সমাবেশের আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে পদযাত্রা বের করা হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে শাখা ছাত্রলীগ। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত ও শিক্ষার সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সমাবেশে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস। যদি কেউ র‍্যাগিং ও যৌন হয়রানির শিকার হয়,সাথে সাথে যবিপ্রবি ছাত্রলীগকে অবহিত করুন। যবিপ্রবি ছাত্রলীগ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন, যবিপ্রবি ছাত্রলীগ অতীতেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে সমাবেশ করেছে এবং সবসময় এ বিষয়ে সচেতন ছিল। এবছর যবিপ্রবিতে র‍্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি এবং কোন অভিযোগও আসেনি। যতদিন পর্যন্ত ক্যাম্পাসে ছাত্রলীগ আছে কেউ যৌন হয়রানি ও র‍্যাগিংয়ের শিকার হবে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় সহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।