
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে শেষ হয়। পরে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইফুল আলম, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি পরিসংখ্যান অফিসার শারমিন নাহার, ডাটা এন্ট্রি অপারেটর দীপা ঘোষ, আকরাম হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া।
অনুষ্ঠানে বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরার আহ্বান জানান।