
মিল্টন কবির, কলারোয়াঃ
কলারোয়ার সীমান্ত প্রেসক্লাব নেতৃবৃন্দ’র সাথে মতবিনিময় করেছেন উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে জনসাধারণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দেয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত জা’স এন্টারপ্রাইজের ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট লিমিটেডের বালিয়াডাঙ্গা বাজার শাখা।
গতকাল শনিবার সকালে বালিয়াডাঙ্গা বাজারস্থ জা’স এন্টারপ্রাইজের ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কার্যালয়ে ঐ মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূতের সাংবাদিক মোঃ অহিদুজ্জামান খোকা, জা’স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট লিমিটেডের ব্যবস্থাপক জাকির হোসেন, সহকারী ব্যবস্থাপক ইনামুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সাংবাদিক হাবিবুর রহমান সোহাগ, সহ সভাপতি ও কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক খায়রুল আলম কাজল,সহ সভাপতি ও জয় যাত্রা টেলিভিশনের সাংবাদিক ফারুক রাজ,জা’স এন্টারপ্রাইজের কর্মকর্তা আব্দুস সালাম,কবিরুল ইসলাম, আবু সাইদ,
সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি’র সাংবাদিক মিল্টন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতনদী’র সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান আক্তার, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরার সাংবাদিক মোঃ হোসেন আলী, সহ সীমান্ত প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ ।
এ সময় ব্যাংকিং সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌছে দিতে গৃহীত পদক্ষেপ ও সর্বনিম্ন খরচে ব্যাংকিং লেনদেন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় ।