বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বানিজ্যনগরী খ্যাত কপিলমুনিতে নৌকা নৌকা স্লোগানে মুখরিত: স্লোগান নেত্রী লিপিকা ঢালী
বানিজ্যনগরী খ্যাত কপিলমুনিতে নৌকা নৌকা স্লোগানে মুখরিত: স্লোগান নেত্রী লিপিকা ঢালী

বানিজ্যনগরী খ্যাত কপিলমুনিতে নৌকা নৌকা স্লোগানে মুখরিত: স্লোগান নেত্রী লিপিকা ঢালী

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

খুলনা পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার ঐতিহ্যবাহী বানিজ্য নগরী খ্যাত কপিলমুনিতে সকাল ৮টা থেকে বেলা ১০ঘটিকা পর্যন্ত জয় বাংলা ও নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়।

আসন্ন পাইকগাছা উপজেলার উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে সকাল ৭ঃ৩০মিনিটে কপিলমুনিতে এসে পৌঁছান পাইকগাছা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিপিকা ঢালী।

পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগের একজন কর্মীবান্ধব নেত্রী ও স্লোগান কন্যা লিপিকা ঢালী। পাইকগাছা উপজেলার সর্বস্তরের জনগণের সাথে অসাধারণ ম্যাচিং। হিন্দু-মুসলিম, ছেলে-মেয়ে, ছোট- বড়, বৃদ্ধ-বৃদ্ধা সহ সকলের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

নৌকা প্রতীকের মাঝি মোঃ অানোয়ার ইকবাল মন্টু’র পক্ষে কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন সহ বাজারের মেইন রোডের রেজাকপুর মনি সিংহের বাড়ি হতে হিরক মুন্সির বাড়ি পর্যন্ত একটানা দুইবার শতশত মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে “নৌকা নৌকা” স্লোগানে মুখরিত করে তুলেন।

কপিলমুনি বাজারের দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন মোড়ে মাইক ও মাইক্রোফোন নিয়ে ভ্যানের উপর দাঁড়িয়ে সকলের কাছে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ অানোয়ার ইকবাল মন্টু’র জন্য ভোট,দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।

উক্ত এ মিছিল ও পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি বাবু যুগোল কিশোর দে, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন মহিলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ রেশমা আক্তার,সরদার ইউনুছ অালী, এইচ,এম আব্দুল গফফার সহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।