
নতুন সূর্য ডেস্কঃ
মাদক ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয়ে সাতক্ষীরার কলারোয়া ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মাওলানা তৌহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক খান চৌধুরী মজনু।
ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, কলারোয়া পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ আলী গাজী, আব্দুল মোমিন প্রমূখ।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।